ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি, দ্রুত জবাব চায় বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬

ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি, দ্রুত জবাব চায় বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ |
অনুমিত সিদ্ধান্তই এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে। নিরাপত্তা শঙ্কায় টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ তা এবার আনুষ্ঠানিকভাবে জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার ( ৪ জানুয়ারি) দুপুরে বোর্ডের জরুরি সভা শেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি। সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টটি খেলতে আইসিসির কাছে চিঠি পাঠানোর বিষয়টিও পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে দ্রুত জবাবও আশা করছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি লিখেছে, গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিস্তারিত পর্যালোচনা করেছে বোর্ড। ভারতের ম্যাচগুলোয় বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা থাকায়

বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশ দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না। এই সিদ্ধান্তের আলোকে, ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বিসিবি। যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করে। বোর্ড বিশ্বাস করে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ অত্যাবশকীয়। পরিস্থিতি সম্পর্কে আইসিসির বোধগম্যতা ও দ্রুত সাড়ার অপেক্ষায় বিসিবি। তবে বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগেই জানা গেছে যে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ।

এমন শঙ্কা থাকলেও আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং বাকিটি মুম্বাইয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন, বিজেপিকে রূপাঞ্জনা ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি আসন্ন বাজেটে কি সিগারেটের ওপর বাড়তি কর আরোপ হবে? যা জানা গেল প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা ডিসির নেতৃত্বে অবাক করা ‘ঘুসের ফাঁদ’, কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’ প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ