জাপার সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬

জাপার সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ |
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব (বর্তমান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের জাপার নির্বাহী চেয়ারম্যান) মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এদিন কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের ১৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই তিন আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

করেছিলেন। গত দুই দিনে জেলার ছয়টি আসনে মোট ২৫ জনের মনোনয়নপত্র বাতিল হলো। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু তার সমর্থিত বর্তমান জাপার একাংশের মহাসচিব রুহুল আমীন হাওলাদারের স্বাক্ষর জটিলতার কারণে ও ঋণখেলাপি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মুজিবুল হক (জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের) জাপার বর্তমান নির্বাহী চেয়ারম্যান। এ ছাড়া বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জাহাঙ্গীর আলম মোল্লা ও আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীরের ১ শতাংশ সমর্থকের ভোটের তথ্য সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসেন ভূঁইয়ার দলীয় প্রধানের স্বাক্ষর জটিলতায় মনোনয়নপত্র

বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক, জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলমগীর হোসাইনসহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির তিন শীর্ষ নেতা স্বতন্ত্র প্রার্থীসহ ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জামায়াতে ইসলামীর প্রার্থী মোছাদ্দেক ভূঞাসহ সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মো. রেজাউল করিম খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক

খালেদ সাইফুল্লাহ সোহেলের ১ শতাংশ সমর্থকের ভোটের তথ্য সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির প্রার্থী আইনজীবী জালাল উদ্দীন ও জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলামসহ চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ আসনে গণঅধিকার পরিষদের শফিকুল ইসলামসহ পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, শনি ও রবিবার কিশোরগঞ্জের ছয়টি আসনের মোট ৬১ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে নানা ত্রুটিবিচ্যুতির কারণে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!