অপহরণের ৪৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই পর্যটক ও রিসোর্ট মালিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬

অপহরণের ৪৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই পর্যটক ও রিসোর্ট মালিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ |
সুন্দরবনে গিয়ে অপহরণের শিকার হয়েছেন দুই পর্যটক ও এক রিসোর্টের মালিক। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও ‍উদ্ধার করা যায়নি তাদের তিনজনকে। এ ঘটনায় রিসোর্ট মালিকের পরিবার দাকোপ থানায় অপহরণ মামলা দায়ের করেছে। এমনকি বনদস্যু বাহিনীর পরিচয়ে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। দাকোপ থানা পুলিশের তথ্য মতে, অপহৃত দুই পর্যটক হলেন— মো. সোহেল ও জনি। জানা গেছে, শুক্রবার (২ জানুয়ারি) নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত রিসোর্ট গোল

কাননে বুকিং নিয়ে রাত-যাপনের জন্য ওঠেন। পরে বিকেলে গোল কানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন। রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে নারীসহ ৫ জনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। অপহৃত ব্যক্তিদের উদ্ধারে শুক্রবার থেকে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। কোস্টগার্ড পশ্চিম জোন স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডর আবরার বলেন, অভিযান এখনো চলমান। বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী নদী সুন্দরবন ও লোকালয়কে আলাদা করেছে। ঢাংমারী

নদীর দক্ষিণে সুন্দরবন আর পূর্ব পাড়ে বসতি। সেখানে সাম্প্রতিক বছরগুলোয় বেশ কিছু ইকো রিসোর্ট গড়ে উঠেছে। রিসোর্ট মালিকদের সংগঠন রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (আরওএএস)-এর এক নেতা জানান, গোলকানন নামের রিসোর্টটি এনজিও ফান্ডে তৈরি, যা কমিউনিটি ট্যুরিজম বিকাশের জন্য স্থানীয় মানুষের মাধ্যমে পরিচালিত হয়। রিসোর্টটি তাদের সংগঠনের সদস্য নয়। এ ঘটনায় গোলকানন রিসোর্টের পক্ষ থেকে দাকোপ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা