রাজৈরে পাখি হত্যার অপরাধে কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

রাজৈরে পাখি হত্যার অপরাধে কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
মাদারীপুরের রাজৈরে শামুকখোল জাতের দুটি অতিথি পাখি হত্যা করার অপরাধে মোঃ রানা (৩০) নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা ভূমি অফিসে নিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। দণ্ডপ্রাপ্ত ওই যুবক একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উত্তর হোসেনপুর গ্রামে অবৈধ ড্রেজার বালু উত্তোলনের বিরুদ্ধে থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির। এসময় বেশ কয়েকটি অবৈধ ড্রেজার পাইপ ভেঙে গুড়িয়ে

দেওয়া হয়। পরে একই গ্রামে অতিথি পাখি হত্যাকারীকে দেখে অভিযান চালান তিনি। এসময় জবাই করা রক্তাক্ত অবস্থায় দুইটি শামুক খোল পাখিসহ রানা নামে এক যুবক আটক করে রাজৈর উপজেলা ভূমি অফিসে নিয়ে যায়। পরবর্তীতে পাখি হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির বলেন, বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া একই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে চুরমার করা হয়েছে। যাতে ভবিষ্যতে পরিবেশবিধ্বংসী কার্যক্রম রোধ করা যায়। আগামীতে

বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এবং অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা জারি পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৪, ফিরলেন সাইফ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু