তামিমের নেতৃত্বে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

তামিমের নেতৃত্বে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
চলতি বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আসন্ন এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে যুব টাইগারদের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে আজিজুল হাকিম তামিমের কাঁধে। তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। আগামী রোববার (৪ জানুয়ারি) রাতেই বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল স্কোয়াডের ১৫ জনের পাশাপাশি ৭ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে বিসিবি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল,

কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন। স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মো. সবুজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম