৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে সরকার ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চ। সেখানে এ হুঁশিয়ারি দেন আব্দুল্লাহ আল জাবের। আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। কোনো লুকোচুরি নেই। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই হত্যাকাণ্ডের বিচার শেষ করতে ব্যর্থ হয়, তাহলে ৩০ কার্যদিবস শেষে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব। যে সরকার ওসমান হাদির

খুনিদের গ্রেপ্তার করতে কিংবা তাদের অবস্থান সম্পর্কে জানাতে ব্যর্থ হচ্ছে, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।’ তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে শুধু হত্যাকারীরাই নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত—প্রত্যেককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হবে। ‘যদি মনে করা হয়, এই হত্যার পেছনের শক্তির বিষয়ে মুখ খুললে সরকার টিকে থাকতে পারবে না, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজনও নেই,’ বলেন তিনি। জাবের বলেন, ওসমান হাদিকে গুলি করার ২১ দিন এবং তার শাহাদাতের ১৫ দিন পেরিয়ে গেলেও সরকার এখন পর্যন্ত এমন কোনো অগ্রগতির তথ্য দিতে পারেনি, যার ভিত্তিতে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করতে পারে। ‘সরকার এখনো আমাদের জানাতে পারেনি, খুনি

কোথায় আছে কিংবা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত,’ বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে এবং হতে হবে। তবে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে ক্যান্টনমেন্টের বাইরে এসে জনআকাঙ্ক্ষা উপলব্ধি করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী