প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর জেরে কিশোর সায়র হত্যা, গ্রেপ্তার ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬
     ৯:৪১ অপরাহ্ণ

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর জেরে কিশোর সায়র হত্যা, গ্রেপ্তার ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৯:৪১ 54 ভিউ
প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার জের ধরে কিশোর আল আদিয়াত সায়রকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পুলিশের এ অভিযান চালানোর সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন– তাসলিমা আক্তার, আরাফাত হোসেন, সাকিব খান, নয়ন মিয়া, নুরুজ্জামান শ্যামল ও রাকিব মিয়া। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। ডিবি সূত্র জানায়, নারায়ণগঞ্জের তরুণী তাসলিমা আক্তারের সঙ্গে আল আদিয়াত সায়রের প্রেমের সম্পর্ক ছিল। সায়র গোপনে প্রেমিকার আপত্তিকর ছবি ধারণ করে। পরে সে কয়েক বন্ধুর সঙ্গে সেই ছবি শেয়ার করে। এক

সময় তাসলিমার সঙ্গে সৌদি আরব প্রবাসী আরাফাত হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আপত্তিকর ছবির বিষয়টি জেনে আরাফাত দেশে এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি গত ২ নভেম্বর দেশে আসেন। পরদিন তাসলিমা পরিকল্পনা অনুযায়ী সায়রকে নিয়ে পূর্বাচল ৩০০ ফুট এলাকায় বেড়াতে যান। সেখান থেকে তারা গাজীপুরের উলুখোলায় গেলে হুজাইফা ও ইজিবাইক চালক রাকিব তাদের সঙ্গে যুক্ত হন। তারা রাত আনুমানিক ৮টার দিকে ইজিবাইকে গাজীপুরের পূবাইল থানার বিন্দান রোডে গেলে রাকিব ও আরাফাত সায়রের গলা টিপে ধরেন এবং শ্যামল, হুজাইফা, নয়ন ও রাজ হাত-পা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ ইজিবাইকে করে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যান তারা। ডিবি জানায়,

এ ঘটনায় আদালতে একটি নালিশী পিটিশন দাখিল করা হয়। আদালতের নির্দেশে কদমতলী থানায় মামলাটি নথিভুক্ত হয়। গত ২৬ নভেম্বর ডিবি ওয়ারী বিভাগ মামলাটির তদন্তভার নেয়। এর পর ডিবি প্রযুক্তির সহায়তায় বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাসলিমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতে ডিবির আরেকটি দল টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে জড়িত বাকি পাঁচজনকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৯৭১ সাল..এই ভূখণ্ডের আকাশ তখন কালো ধোঁয়ায় ঢেকে গেছে, মাটিতে রক্তের গন্ধ কার্টনে পানি, ইতিহাসে তেল : ক্ষমতায় এসেই বিএনপির পুরনো অভ্যাস নতুন মোড়কে ৫ আগস্টের সহিংস অভ্যুত্থানে ‘ক্যাপ্টাগন’ ব্যবহারের অভিযোগ: তদন্তের দাবি জোরালো বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ ১৯৭১ শেষ হয়নি, ডালিম-ফারুকের রিলে রেস থামেনি, শুধু দৌড়বিদ বদলেছে টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় লাশের মিছিল থামছেই না — আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নৃশংস খুন অব্যাহত.. ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিশটা লাশের বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন টুকু কানসাটের কসাই মন্ত্রী, তারেকের গণতন্ত্রে স্বাগতম! Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Election আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান বিজয়গাথা: বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের “অসম চুক্তি” কার স্বার্থে