বাবার চেয়ে ১৮ গুণ বেশি টাকা এনসিপির প্রার্থী হান্নান মাসউদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বাবার চেয়ে ১৮ গুণ বেশি টাকা এনসিপির প্রার্থী হান্নান মাসউদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে লড়াইয়ে নেমেছেন বাবা ও ছেলে। তবে দুজন দুই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবা সুপ্রিম পার্টির প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, আর ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। গত সোমবার শেষ দিনে (২৯ ডিসেম্বর) আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। দাখিল করা নির্বাচনি হলনাফায় দেখা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি টাকা রয়েছে হান্নান মাসউদের। আমিরুল ইসলাম রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার কাছে টাকা রয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা। আর ছেলে হান্নান মাসউদ উল্লেখ করেছেন, তার

কাছে রয়েছে ৩৫ লাখ টাকা। সে হিসাবে, বাবার চেয়ে ছেলের কাছে টাকা রয়েছে ১৮ গুণ বেশি। হলফনামায় হান্নান মাসউদ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আলিম পাশ উল্লেখ করে ঢাকায় ডিজেল্যান্ট গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক উল্লেখ করেন। এখান থেকে তার আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এছাড়াও বন্ড, ঋণপত্র খাতে ১ লাখ টাকা, স্বর্ণালংকার ৮ লাখ টাকা, আসবাবপত্র ১ লাখ টাকার। অন্যদিকে বাবা আমিরুল ইসলাম আবদুল মালেকের ইলেকট্রনিকসের মূল্য ২৫ হাজার টাকা, আসবাবপত্র ৭৫ হাজার টাকা উল্লেখ করেছেন। হলফনামায় হান্নান মাসউদের বয়স ২৫ বছর এবং তার

বাবা আবদুল মালেকের বয়স ৬৫ বছর। হলফনামা অনুযায়ী বাবা-ছেলে দুজনই বসবাস করেন হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের উত্তর সাগরিকা গ্রামে। উল্লেখ্য, বাড়িতে ভাঙাচোরা ঘর ভেঙে এখন পাকা ঘর করা হচ্ছে। বাড়ির সামনে ও পেছনে রয়েছে দুটি ছোট আকারের পুকুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)