বই ছাড়াই ‘লেখক’ তুষার: লেখালেখি থেকে আয় দেখালেন ৩ লাখ ৪০ হাজার টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ January, ২০২৬

বই ছাড়াই ‘লেখক’ তুষার: লেখালেখি থেকে আয় দেখালেন ৩ লাখ ৪০ হাজার টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ January, ২০২৬ |
অদ্ভুত পেশা ও আয়: পেশা হিসেবে ‘লেখক’ উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ৪০ হাজার টাকা, অথচ বাজারে তার কোনো প্রকাশিত বই নেই। সম্পদহীন প্রার্থী: হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পদের ঘরে কিছুই নেই; নেই বাড়ি, গাড়ি কিংবা এক শতাংশ জমিও। শিক্ষাগত যোগ্যতা ও নগদ অর্থ: এইচএসসি পাস এই প্রার্থীর হাতে নগদ আছে ৩ লাখ টাকা, আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে মাত্র ২ লাখ ২০ হাজার টাকা। মামলা ও অবস্থান: তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই; তিনি নরসিংদী-২ আসনে এনসিপির প্রার্থী। নরসিংদী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়ছেন মো. গোলাম সারোয়ার তুষার। নির্বাচন কমিশনে

দাখিল করা হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে ‘লেখক’ উল্লেখ করেছেন। তবে অনুসন্ধানে তার কোনো প্রকাশিত বইয়ের হদিস মেলেনি। অথচ বই বা প্রকাশনা না থাকলেও অদ্ভুতভাবে এই ‘লেখালেখি’ খাত থেকেই তিনি বছরে ৩ লাখ ৪০ হাজার টাকা আয় দেখিয়েছেন। হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সংসদ সদস্য পদপ্রার্থী হলেও গোলাম সারোয়ার তুষারের নিজস্ব কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। তার বাৎসরিক আয়ের পুরোটাই আসে কথিত লেখালেখি থেকে। একজন লেখক হিসেবে তিনি পরিচিতি দিলেও স্থানীয় ভোটার বা সাহিত্য মহলে তার কোনো বইয়ের ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। বই ছাড়াই লেখালেখি খাত থেকে এই আয়ের বিষয়টি নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হলফনামার আর্থিক বিবরণীতে দেখা গেছে,

তুষারের হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ টাকা। এছাড়া আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। এর বাইরে তার নামে কোনো কৃষি বা অকৃষি জমি, অ্যাপার্টমেন্ট, দালান, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালঙ্কার কিংবা আসবাবপত্রের অস্তিত্ব নেই। অর্থাৎ, একজন এমপি প্রার্থীর যে ন্যূনতম স্থাবর-অস্থাবর সম্পদ থাকার কথা, তার কিছুই উল্লেখ করেননি তিনি। শিক্ষাগত যোগ্যতার ঘরে তিনি নিজেকে এইচএসসি পাস বলে উল্লেখ করেছেন। তবে ইতিবাচক দিক হলো, অন্য অনেক প্রার্থীর মতো তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই; তিনি নিজেকে মামলাহীন দাবি করেছেন। সম্পদহীন এবং দৃশ্যমান কোনো সাহিত্যকর্ম ছাড়াই নিজেকে ‘লেখক’ দাবি করে নির্বাচনের মাঠে নামা এনসিপির এই নেতাকে নিয়ে

পলাশ নির্বাচনী এলাকায় বেশ আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ভোটাররা প্রশ্ন তুলছেন, আয়ের উৎস যেখানে অস্পষ্ট এবং সম্পদের ভিত্তি নেই, সেখানে তিনি কীভাবে সংসদীয় আসনের দায়িত্ব পালনের স্বপ্ন দেখছেন?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?