বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
নতুন বছর শুরুর দিনেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলেছে। দুই পক্ষই দাবি করছে, পাল্টাপাল্টি ড্রোন হামলায় হতাহত হয়েছে সাধারণ মানুষ। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় একটি হোটেল ও ক্যাফেতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানান, নববর্ষ উদ্‌যাপনের সময় ওই হামলা চালানো হয়। তারা একে ‘যুদ্ধাপরাধ’ বলে দাবি করেছেন। অন্যদিকে ইউক্রেন বলেছে, নববর্ষের রাতে রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এক রাতে ২০০টির বেশি ড্রোন ব্যবহার করা হয় এবং এতে একাধিক অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের কর্মকর্তারা

আরও জানান, রুশ হামলায় খেরসন শহরে একজন নিহত ও একজন বয়স্ক নারী আহত হয়েছেন। সুমি অঞ্চলে রেল অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা শুধু সামরিক ও জ্বালানি অবকাঠামোকেই লক্ষ্য করেছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তারা অস্বীকার করেছে। চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে যখন শান্তি আলোচনা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই নতুন বছরের শুরুতে এমন পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়