ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬
     ১:২৬ অপরাহ্ণ

ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১:২৬ 33 ভিউ
বছরের শেষ দিন নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। ৩১ ডিসেম্বর বুধবার বেলা ১০টা ৩০ মিনিটে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্র প্রলয়ের ‘স্যালভো লঞ্চ’ বা জোড়া উৎক্ষেপণ হয়েছে। অর্থাৎ একই লঞ্চার থেকে পর পর দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দু’টিই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রলয় নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ডিআরডিও সূত্রে জানা গেছে, লিড প্রোপেল্যান্ট এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমসমৃদ্ধ

‘প্রলয়’ একটি আধা-ব্যালিস্টিক স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র । এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বুধবার প্রলয়ের উৎক্ষেপণের সময় ডিআরডিওর বিজ্ঞানী, কর্মকর্তা এবং ভারতের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘পরপর দু’টি ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা প্রমাণ করে দিল ‘প্রলয়’ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মা হারালেন শেখ মেহেদী ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে রক্তঝরা ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চিরন্তন প্রেরণা ত্রুটিপূর্ণ নির্বাচন বৈধতা পেতে শর্ত, ইউনুসের দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন আবার শুরু হলো বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি-চাঁদাবাজি! যাদের কাছে একুশ বিপজ্জনক: যে সংগঠন বায়ান্নেও ছিল না, একাত্তরেও ছিল না হলফনামায় ২ কোটি থাকলেও এক হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান! ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন শুধুমাত্র ভাষা আন্দোলন ছিল না ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে বঙ্গবন্ধুর ভাষণ কার্যালয়ে আগুন দেওয়ায় আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভাষার মাসে ভাষার মিনারে রাজাকারের জয়গান : শহীদ মিনার এখন কার? ড. ইউনূসকে ‘সবচেয়ে বড় রাজাকার’ আখ্যা সাংবাদিক পান্নার, পাঠ্যপুস্তকে নাম অন্তর্ভুক্তির দাবি শেখ মুজিবঃ ছাত্রনেতা থেকে জননেতা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বায়ান্নর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাই ২১শে ফেব্রুয়ারি আমরা উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম – শেখ মুজিবের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘জামায়াতের হাত থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে মানুষ’: সাংবাদিক নুরুল কবির হলফনামায় সম্পদ ২ কোটি, হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান গণভোট ও সংবিধান সংশোধনের নামে আলী রীয়াজের বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা লুটপাট ও অর্থপাচারের অভিযোগ