এবার নতুন রূপে আসছেন হুমা কুরেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬

এবার নতুন রূপে আসছেন হুমা কুরেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ |
‘দিল্লি ক্রাইম’ সিরিজে বড়ি দিদি চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত অভিনেত্রী হুমা কুরেশি এবার নতুন রূপে আসছেন। যশ ও কিয়ারা আদভানির সঙ্গে অভিনীত ‘টক্সিক’ সিনেমায় তিনি ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি নির্মাতারা হুমা কুরেশির চরিত্র প্রকাশ করেছেন। প্রকাশিত পোস্টারে হুমা কুরেশিকে কালো পোশাকে গথ কুইন বা ডার্ক অ্যাঞ্জেলের আদলে দেখা যায়। কবরস্থানের মতো একটি পরিবেশে ভিনটেজ গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি ছবিটির অন্ধকার ও রহস্যময় আবহের ইঙ্গিত দেয়। চরিত্র নির্বাচন নিয়ে পরিচালক গীতু মোহনদাস বলেন, ‘এলিজাবেথের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যার মধ্যে থাকবে উচ্চমাত্রার অভিনয় দক্ষতা। হুমার মধ্যে আমি এটি দেখেছি, যা চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’ তিনি আরও জানান, এ

সিনেমার মাধ্যমে হুমা কুরেশির অভিনয় জীবনে এক নতুন ও প্রভাবশালী অধ্যায় শুরু হবে। মুভিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে হুমা কুরেশি জানান, গীতু মোহনদাসের ভাবনা ও সাহসিকতাই তাকে এ প্রকল্পে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। প্রথম বৈঠকেই এর ব্যাপ্তি তাকে মুগ্ধ করেছিল এবং এলিজাবেথ চরিত্রটি তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২’; ফলে বক্স অফিসে বড় ধরনের প্রতিযোগিতা দেখা যেতে পারে। সিনেমাটি প্রথম ঘোষণা করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে ‘যশ ১৯’ ওয়ার্কিং টাইটেলে, যা যশের ১৯তম প্রধান চরিত্রের সিনেমা। ২০২৪ সালের

আগস্টে বেঙ্গালুরুতে মুভিটির শুটিং শুরু হয়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রাজীব রবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা