কমিউনিটি ক্লিনিক ও প্রশ্নবিদ্ধ প্রশাসন,জবাবদিহি কোথায়? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫

কমিউনিটি ক্লিনিক ও প্রশ্নবিদ্ধ প্রশাসন,জবাবদিহি কোথায়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ |
স্টাফ রিপোর্টার । ঢাকা । দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিক। কিন্তু সেই কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের (সিসিএইচএসটি) শীর্ষ পদে দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তার বিরুদ্ধে যদি একের পর এক প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, তবে তা শুধু একজন ব্যক্তির বিষয় থাকে না—তা পুরো ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে। সিসিএইচএসটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো গুরুতর এবং উদ্বেগজনক। অভিযোগের প্রেক্ষিতে তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এটি স্বীকার করতেই হবে—এ ধরনের সিদ্ধান্ত সাধারণত হালকা অভিযোগে নেওয়া হয় না। তার বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত পদায়ন, আর্থিক বিধি লঙ্ঘন, সরকারি চাকরি বিধি অমান্য

এবং ঘুষ গ্রহণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন ছাড়াই শত শত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের বেতন-ভাতা সংক্রান্ত নির্দেশ জারি করার অভিযোগ প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। এসব সিদ্ধান্তের ফলে ট্রাস্টের স্বচ্ছতা ও আর্থিক জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—ঘুষ গ্রহণ ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ। যদিও এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি, তবুও অভিযোগের ব্যাপকতা ও ধারাবাহিকতা রাষ্ট্রীয় প্রশাসনে দুর্নীতির গভীরতা স্মরণ করিয়ে দেয়। একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা খাটো করে দেখার সুযোগ নেই। প্রশ্ন হলো, কেবল ওএসডি করাই কি যথেষ্ট? অতীতে আমরা দেখেছি—অনেক ক্ষেত্রেই ওএসডি প্রক্রিয়া দুর্নীতির দায় এড়িয়ে যাওয়ার নিরাপদ আশ্রয় হয়ে

উঠেছে। যদি এখানেও তা-ই ঘটে, তবে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘শূন্য সহনশীলতা’ নীতির বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে প্রয়োজন একটি স্বাধীন, নিরপেক্ষ ও দৃশ্যমান তদন্ত। তদন্তের ফল যা-ই হোক—অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর অভিযোগ মিথ্যা হলে তা জনসমক্ষে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তাতেই কেবল প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরবে। কমিউনিটি ক্লিনিক কোনো ব্যক্তির সম্পত্তি নয়। এটি রাষ্ট্রের, জনগণের। এই খাতে দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। দায়িত্বশীল পদে থেকে কেউ যদি সেই আস্থার অপব্যবহার করে থাকেন, তবে তার জবাবদিহি নিশ্চিত করাই হবে প্রকৃত সংস্কার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া