লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫

লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ |
নিজের মৃত্যু ও দাফন নিয়ে দুই ছেলেকে বিশেষ ওসিয়ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন রফিকুল্লা আফসারী। ভিডিওতে তিনি তার সন্তানদের প্রতি আহ্বান জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার লাশ নিয়ে কোনো কালক্ষেপণ বা ‘টালবাহানা’ করা না হয় এবং দ্রুত যেন তাকে দাফন করা হয়। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রফিকুল্লা আফসারী তার দুই ছেলে রাফিউল্লাহ এবং ওয়ালিউল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ‘‘প্রিয় সন্তান, আমি মারা গেলে যথাসময়ে আমাকে কবর দিবে। কারণ আমি যদি জান্নাতি হই, কবরে আমার খানা প্রস্তুত আছে। আর যদি জাহান্নামী হই, কবরে আমার মাইর প্রস্তুত আছে।’’ সন্তানদের মানুষ করার কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,

‘‘তোমাদেরকে আমি অনেক কষ্ট করে, যত্ন করে, আদর দিয়ে বড় করেছি। আমার কবর নিয়ে, মৃত্যু নিয়ে যাতে তোমরা কোনো টালবাহানা না করো।’’ ভিডিও বার্তায় তিনি দ্রুত দাফন কাজ সম্পন্ন করাকে নিজের ‘নাগরিক ও ধর্মীয় অধিকার’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘পৃথিবীতে অন্তত যথাসময়ে আমার মৃত্যু সংবাদ এবং কবরস্থ হওয়া—এটা আমার নাগরিক অধিকার। এ অধিকার আমার আল্লাহ এবং রাসূল (সা.) দিয়েছেন।’’ তিনি আরও বলেন, তার মৃত্যু নিয়ে যেন কোনো কারচুপি করা না হয় এবং আত্মীয়-স্বজন ও দেশবাসী যেন যথাসময়ে মৃত্যুর খবর পেয়ে দোয়া করতে পারেন। সবশেষে তিনি তার সন্তানদের দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মৃত্যুর শ্বাশত

সত্য এবং বাবার এই আকুতি নিয়ে আবেগী মন্তব্য করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া