ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
‘হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার’—ফেসবুকে বিস্ফোরক মন্তব্য নীলা ইসরাফিলের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পুরনো বক্তব্যের সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ও মডেল নীলা ইসরাফিল। সেখানে তিনি রাজনীতিকে 'বিশুদ্ধ জ্যামিতি' (Pure Geometry) হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই পোস্টটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া ওই পোস্টে নীলা ইসরাফিল ইংরেজিতে শিরোনাম করেছেন, "হাসিনা সঠিক - রাজনীতি হলো বিশুদ্ধ জ্যামিতি।"
পোস্টের মূল অংশে তিনি তীব্র ভাষায় লেখেন, "হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার। রাজাকারের বাচ্চা। রাজাকারের নাতিপুতি।"
বিষয়টিকে আবেগ নয় বরং 'রাজনৈতিক যুক্তি' হিসেবে দাবি করে তিনি ১৯৭১ সালকে এর উৎপত্তিস্থল বা 'অরিজিন পয়েন্ট' হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, "সেখান থেকে আদর্শের একটি সরলরেখা (straight
line of ideology) টানা যায়। চিন্তা, ভাষা, ভঙ্গি এবং অবস্থান—সবই একই দিকে।" নীলা ইসরাফিল তার পোস্টে জ্যামিতিক উপমা ব্যবহার করে আরও ব্যাখ্যা করেন, "নাম পরিবর্তন হয়, দল বদলায়, প্রজন্ম আপডেট হয়, কিন্তু ভেক্টর (vector) ধ্রুবক থাকে। ক্ষমতার আখ্যান ঘোরে, কিন্তু বিশ্বাসঘাতকতার অক্ষ (axis of betrayal) নড়ে না।" পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, "তাই হ্যাঁ, এটি কোনো গালি (abuse) নয়, এটি রাজনৈতিক জ্যামিতির মাধ্যমে প্রকাশিত ঐতিহাসিক ধারাবাহিকতা।" পোস্টটির সাথে নিজের একটি ছবিও যুক্ত করেছেন এই অভিনেত্রী এবং ক্যাপশনে নিজের মানসিক অবস্থা 'broken' বা ভেঙে পড়া হিসেবে উল্লেখ করেছেন। তার এই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।