নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৫

নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় এখনো কয়েকজন কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, সিলভার লেক নার্সিং হোমে গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। এতে ভবনের একাংশ ধসে পড়ে এবং আগুনে পুড়ে যাওয়ার সময় ভেতরে থাকা অনেক বাসিন্দা আটকা পড়েন। সংবাদ সম্মেলনে গভর্নর জশ শ্যাপিরো বলেন, ‘এই মুহূর্তে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এখনও কয়েকজন নিখোঁজ আছেন।’ তিনি দ্রুততার সঙ্গে উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রথম সাড়াদানকারীদের প্রশংসা করেন। তিনি বলেন, দমকলকর্মীরা ‘আক্ষরিক অর্থেই মই বেয়ে উঠে ভেতরে ঢুকে

বাসিন্দাদের পুলিশ সদস্যদের হাতে তুলে দিচ্ছিলেন। আর পুলিশ সদস্যরা কখনো কখনো একসঙ্গে দুজনকে কোলে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিলেন।’ ব্রিস্টল টাউনশিপ ফায়ার চিফ কেভিন ডিপোলিতো জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা ‘তীব্র গ্যাসের গন্ধ’ পান। তিনি বলেন, ‘বিস্ফোরণের সময় ভবনের বড় অংশ ধসে পড়ে, প্রথম তলার কিছু অংশ বেসমেন্টে ধসে যায় এবং ভেতরে মানুষ আটকা পড়ে।’ তিনি আরও জানান, জানালা, দরজা, সিঁড়ি ও লিফটের শ্যাফট দিয়েও বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। ডিপোলিতো জানান, এখনো পাঁচজনের খোঁজ পাওয়া যায়নি, তবে এই সংখ্যা প্রাথমিক। তিনি বলেন, ‘ভবন পুরোপুরি খালি কি না নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব।’ গভর্নর শ্যাপিরো জানান, চলতি মাসেই নার্সিং হোমটির মালিকানা পরিবর্তন হয়েছে। তিনি

বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিদর্শকরা ১০ ডিসেম্বর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং কার্যক্রমের মান উন্নয়নের একটি পরিকল্পনা তৈরি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়