শুভ বড়দিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

শুভ বড়দিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মের জনগোষ্ঠীর বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আমি খ্রিষ্টান ধর্মের সকল বিশ্বনাগরিক এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পৃথিবীতে মহামতি যীশু খ্রিষ্টের আবির্ভাব এক অবিস্মরণীয় ঘটনা। তিনি ছিলেন মানবজাতির মুক্তির দূত, আলোর দিশারি। পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে বহু ত্যাগের বিনিময়ে সৃষ্টিকর্তার মহিমা ও খ্রিষ্টধর্মের সুমহান বাণী প্রচার করেন। তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। পৃথিবীকে একটি মানবিক আবাসভূমিতে পরিণত করতে যীশু খ্রিষ্টের অবদান অবিস্মরণীয়। নিকট অতীতে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। জাতির পিতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সেই স্বপ্ন বাস্তবায়নে সকল ধর্মের

মানুষের নির্বিঘ্নে বসবাস নিশ্চিত করেছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছে। কিন্তু দু:খের সাথে বলতে হয় অবৈধ ক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। বিশেষ করে অমুসলিমদের উপরে অকথ্য নির্যাতন চালাচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু মানুষকে পুড়িয়ে মারার মতো নৃশংসতার উদাহরণও তৈরি করেছে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ এই দুঃসময়কে আর দীর্ঘতর হতে দিবে না। আমি আশা করি, বড়দিন বাংলাদেশের খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে। উৎসবমুখর বড়দিনে আমি খ্রিষ্টান ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক

বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া