প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেইলিংয়ের গুরুতর অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেইলিংয়ের গুরুতর অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে যৌন নির্যাতন, জোরপূর্বক মাদক সেবন করানো এবং ব্ল্যাকমেইলিংয়ের গুরুতর অভিযোগ এনেছেন মাইশা ইসলাম নামের এক তরুণী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এবং বিচার দাবি করে এই অভিযোগগুলো তুলে ধরেন। ভিডিও বার্তায় নিজেকে বিজ্ঞান আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দেওয়া মাইশা ইসলাম জানান, গত বছরের ২৭ নভেম্বর ফয়েজ আহমেদ তৈয়বের সাথে তার প্রথম পরিচয় হয়। দুজনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার খিলা ইউনিয়নে হওয়ায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের যোগাযোগ শুরু হয়। তরুণীর দাবি, আইটি সেক্টরে চাকরি দেওয়ার কথা বলে ফয়েজ আহমেদ তার সাথে সখ্যতা গড়ে

তোলেন। অভিযোগকারী তরুণী স্বীকার করেন যে, শুরুতে ফয়েজ আহমেদ তৈয়বের সাথে তার সম্মতিতেই শারীরিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। তারা মাওয়া ঘাট ও গাজীপুরের বিভিন্ন স্থানে সময় কাটিয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, গত জুলাই মাস থেকে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। মাইশা ইসলামের দাবি, ফয়েজ আহমেদ তৈয়ব তাকে তার বন্ধুদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন এবং জোরপূর্বক ইয়াবা ও আইস নামক মাদক সেবন করান। ভিডিওতে তিনি আরও জানান, গত নভেম্বর মাস থেকে তিনি ফয়েজ আহমেদের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে শুরু হয় ব্ল্যাকমেইলিং। তার গোপন ভিডিও পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়া এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দিয়ে আবারও অনৈতিক কাজে বাধ্য করা

হচ্ছে। এমনকি তাকে জোরপূর্বক বিদেশিদের কাছে পাঠানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। কান্নাজড়িত কণ্ঠে মাইশা বলেন, "আমি আর নিতে পারছি না। আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে আমি সুইসাইড করবো না, আমি বেঁচে থেকে ওর শাস্তি চাই।" তিনি ফয়েজ আহমেদ তৈয়বের স্ত্রী নাইমা ফেরদৌসের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেন। এই ভিডিও বার্তাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে এখনো ফয়েজ আহমেদ তৈয়বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। (বিদ্র: এই প্রতিবেদনটি ভিডিওতে থাকা ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে তৈরি। অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া