মস্কোতে ফের বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

মস্কোতে ফের বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গাড়িবোমা বিস্ফোরণে এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহতের একদিন পর এ ঘটনা ঘটলো। বুধবারের ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, শহরের ইয়েলেতস্কায়া স্ট্রিটে পুলিশের গাড়ির কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পান ট্রাফিকের দুই সদস্য। তারা যখন ওই ব্যক্তির দিকে এগিয়ে যান তখনই বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ সদস্য গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার একই এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। তদন্তকারীরা তখন ইঙ্গিত দিয়েছিলেন, হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনী জড়িত থাকতে পারে। সবশেষ ঘটনার সঙ্গে ওই হামলার সরাসরি যোগসূত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রুশ

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিস্ফোরকসহ বিপজ্জনক অস্ত্রের অবৈধ বাজারে সরবরাহ বেড়েছে। বুধবারের ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বহন করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। টহল দল তার গতিবিধিতে বাধা দেওয়ার পর ডিভাইসটি ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তদন্তকারীদের ধারণা, পুলিশের গাড়ির নিচে বোমা পুঁতে রাখার পরিকল্পনার সঙ্গেও এ ঘটনা জড়িত থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়