ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই, প্ল্যাকার্ড হাতে রাস্তায় শিল্পীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই, প্ল্যাকার্ড হাতে রাস্তায় শিল্পীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
সম্প্রতি প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার প্রতিবাদে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’র ব্যানারে প্রতিবাদে এক কর্মসূচি পালিত হলো আজ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাথে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নিয়েছেন সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখানে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ, নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের আয়োজনে উপস্থিত ছিলেন লুভা নাহিদ চৌধুরী, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরুপ রাহীসহ অনেকেই। বক্তারা শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীর বিচার দাবি করেন। এছাড়া দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট আসবাবপত্র,

মিউজিক সামগ্রী পুড়িয়ে ফেলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে, ছায়ানট ভবনের সামনের রাস্তায় সংস্কৃতির ওপর সহিংস হামলার প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সেখানেও কণ্ঠশিল্পী, সাহিত্যিক,সাংবাদিক, সংস্কৃতিসেবীরা অংশ নিয়েছেন। প্রতিবাদ সমাবেশে সম্মিলিতভাবে গাওয়া হয় মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, তীর হারা এই ঢেউয়ের সাগর, হিমালয় থেকে সুন্দরবন, সবশেষে জাতীয় সংগীত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায় জ্বালানি আমদানি কমায় তীব্র ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি খাতে বহুমুখী চাপ সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ