ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক
২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো
বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার
রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল?
হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান
ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলার ঘটনা।
বিবিসি জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকার্সডাল টাউনশিপে এ হামলা হয়। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।
গাউতেং প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি বলেন, ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিবিসি।



