চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
সহ-অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে আচরণ ঘিরে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন প্রবীণ অভিনেতা রাকেশ বেদী। ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিযোগ ওঠে, মঞ্চে সারা অর্জুনকে নাকি চুম্বন করেছেন তিনি। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় রাকেশ বেদী অভিনয় করেছেন পাকিস্তানি রাজনীতিবিদ জামালির চরিত্রে। এতে সারা অর্জুন তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমায় সারার অভিনয় প্রশংসা কুড়িয়েছে, তেমনই সিনেমা মুক্তির আগে একটি মুহূর্তকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আবার পর সামাজিক মাধ্যমে দাবি করা হয়, অনুষ্ঠানের মঞ্চে রাকেশ বেদী নাকি সারার কাঁধে উদ্দেশ্যপ্রনোদিতভাবে চুম্বন

করেছেন। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ৭১ বছর বয়সি অভিনেতা বলেন, এই অভিযোগকারীরা ‘স্টুপিড’ এবং বিষয়টি সম্পূর্ণ বিকৃতভাবে দেখা হচ্ছে। রাকেশ বেদী স্পষ্ট ভাষায় জানান, সারা অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক সম্পূর্ণ পারিবারিক ও সম্মানজনক-পর্দায় যেমন, বাস্তব জীবনেও তেমনই। তিনি বলেন, “সারা আমার অর্ধেক বয়সেরও কম এবং ছবিতে সে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। শুটিংয়ের সময় যখনই দেখা হতো, ঠিক বাবার সঙ্গে মেয়ের মতোই আমাকে জড়িয়ে ধরত। আমাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যা পর্দাতেও ধরা পড়েছে। সেদিনও তার ব্যতিক্রম হয়নি।” মানুষের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা। তাঁর কথায়, ‘একজন বয়স্ক মানুষের স্নেহকে যদি কেউ অন্যভাবে দেখে, তাহলে সেটা

তাদের মানসিকতার সমস্যা। আমি সেখানে আর কী করতে পারি।’ বিতর্কের যুক্তিকে সম্পূর্ণ অবান্তর বলে উল্লেখ করে রাকেশ বেদী বলেন, ‘অনুষ্ঠানে সারার বাবা-মাও উপস্থিত ছিলেন। বলা যায়, তারা মঞ্চের সামনেই ছিলেন। সেই সময় প্রকাশ্যে আমি কেন খারাপ উদ্দেশ্যে এমন কিছু করব! মানুষ অকারণে সোশ্যাল মিডিয়ায় ইস্যু বানাচ্ছে।’ সূত্র: দ্য ওয়াল এদিকে সব বিতর্কের মাঝেও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে ‘ধুরন্ধর’। ছবিটি ইতিমধ্যেই ভারতে প্রায় ৫০০ কোটি টাকা নেট আয় অতিক্রম করেছে। ‘ধুরন্ধর’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন, সৌম্যা টন্ডন, ড্যানিশ পান্ডোর ও সারা অর্জুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি