রাজনৈতিক হাতিয়ার হিসেবে মবসন্ত্রাসের নগ্ন নৃত্য চলছে: আ.লীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫

রাজনৈতিক হাতিয়ার হিসেবে মবসন্ত্রাসের নগ্ন নৃত্য চলছে: আ.লীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ |
উসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় এবং দলীয় নেতাদের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। আজ শনিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ এই উদ্বেগের কথা জানায়। বিবৃতিতে বর্তমান পরিস্থিতিকে ‘মবসন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, একটি মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা সারা দেশকে অনিরাপদ করে তুলেছে। রাজশাহী, খুলনা ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কিছু হামলার ঘটনার উল্লেখ করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র

প্রয়াত এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দিনাজপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী, বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুর এবং রাজধানীর উত্তরায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বাসভবনসহ সারা দেশে নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। দলটির পক্ষ থেকে এসব ঘটনাকে ‘নগ্ন হামলা’ উল্লেখ করে এর বিচার চাওয়া হয়েছে। এছাড়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদীকে সমাহিত করার সিদ্ধান্তের বিষয়েও কড়া আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদীকে কবির কবরের পাশে দাফন করার বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অপমান করার শামিল। বিবৃতিতে ‘জয়

বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী? বাস ভাড়া বাড়াল সরকার মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প ঢাকাসহ ২৩ জেলায় বাড়বে তাপপ্রবাহ লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে সেচ সংকটে বিপর্যয়: “কৃষি কার্ড” নিয়ে পাম্পে পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছেন না কৃষক, বোরো ধানে চিটা পড়ার আশঙ্কা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চালের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে বাড়ছে আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা যাই, ব্যারিস্টার সারা হোসেনকে আরেকটি লাইক দিয়ে আসি…