ব্যবসায়িক দ্বন্দ্বে সংঘর্ষ, পুলিশসহ টেঁটাবিদ্ধ ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

ব্যবসায়িক দ্বন্দ্বে সংঘর্ষ, পুলিশসহ টেঁটাবিদ্ধ ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যবসায়িক দ্বন্দ্বে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কংশপুরা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে পূর্ব রামকৃষ্ণদি গ্রামের মো. জহিরের হাউজিং ও মাটি কাটার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় টেঁটা, লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সিরাজদীখান থানার এসআই হাফিজুর রহমানসহ অন্তত ৬ জন টেঁটাবিদ্ধ হন। আহতদের

স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে অভিযুক্ত খলিলুর রহমান জানান, মাটি কাটায় বাধা দেওয়ায় আজ সকালে জহির লোকবল নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর এবং স্বর্ণালংকার লুটপাট করেছেন। আমার কয়েকজন লোক টেঁটাবিদ্ধ হয়েছেন। এ অভিযোগ অস্বীকার করে আরেক অভিযুক্ত মো. জহির বলেন, আমার সঙ্গে খলিলের ঝামেলা হয়েছিল অনেক আগে। আজকের ঘটনাটা আমার সঙ্গে হয়নি। আজ খলিলের ঝগড়া হয়েছে দেওয়ানবাড়ির লোকের সঙ্গে। তবে এ বিষয়ে জানতে দেওয়ানবাড়ির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লতব্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শামসুদ্দীন খোকন বলেন, মূলত ড্রেজার মেশিন দিয়ে জমি ভরাট করা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝগড়া-বিবাদ হচ্ছে। শুক্রবার উভয়পক্ষে বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ

হয়েছেন। সিরাজদীখান থানার ওসি এম এ হান্নান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া