নূরুল কবীরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

নূরুল কবীরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চলাকালে তিনি সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন। নূরুল কবীর বলেন, আমি সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে সংবাদপত্র কার্যালয়ে হামলার খবর শুনে সেখানে গিয়েছিলাম। ডেইলি স্টারের সাংবাদিক সহকর্মীদের পাশে দাঁড়ানোকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। তিনি বলেন, দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বৃহস্পতিবার রাতে জুলাইয়ের বিদ্রোহী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের

পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে গভীর রাতে একদল লোক কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা রাস্তার অপর পাশে ডেইলি স্টার ভবনে গিয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিশিষ্টজন ও সংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশের সংকটের মুহূর্তে গণমাধ্যম ও বরেণ্য সাংবাদিকের ওপর হামলা দেশবিরোধী অপচেষ্টা। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘অতি ডানপন্থি গোষ্ঠীর ফাঁদে পা না দিতে’ জনগণকে সতর্ক করে বলেন, জুলাই বা দেশপ্রেমের নামে সহিংসতা ও অরাজকতা

আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণ অধিকার পরিষদও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে পরিকল্পিত নৈরাজ্য বলে অভিহিত করেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক বিবৃতিতে দ্রুত তদন্ত, দোষীদের শনাক্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চার দফা দাবি জানিয়েছে। সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ ফেসবুকে লিখেছেন, নূরুল কবীর শেখ হাসিনার অজস্র হুমকির মুখেও কোনোদিন সত্য কথা বলা বন্ধ করেননি। আজকে গণমাধ্যমের ওপর দঙ্গলবাজির প্রতিবাদে একাই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এক বিবৃতিতে এই ঘটনাকে 'মুক্ত গণমাধ্যমের ওপর চরম আঘাত' বলে উল্লেখ করেছে। ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল

ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই সমীচীন নয়। নূরুল কবীরের মতো প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিত করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প