ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত
সিলেটের গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের দমদমা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি তরুণ। শুক্রবার দুপুরে দমদমা ১২৬০ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় বিজিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলো দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাহিদ (২২)।
বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, খবর পেয়ে আশিকুরের মরহেদ তাঁর স্বজনরা উদ্ধার করে নিয়ে আসেন। আর মোশাহিদের লাশ উদ্ধার করে পুলিশ।
দমদমা সীমান্ত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার অংশজুড়ে অবস্থিত। যে এলাকায় দুজনকে গুলি করা হয়, সেটি কোম্পানীগঞ্জ সীমান্তের মধ্যে পড়ে। এর আগে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে
নিহত আহাদ মিয়ার মরদেহ দুদিন পর গত বুধবার ফেরত দেয় বিএসএফ। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, দুই মরদেহ পুলিশ হেফাজতে আনা হয়।
নিহত আহাদ মিয়ার মরদেহ দুদিন পর গত বুধবার ফেরত দেয় বিএসএফ। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, দুই মরদেহ পুলিশ হেফাজতে আনা হয়।





