রাশিয়ার সম্পদ নয়, ভিন্ন উপায়ে ইউক্রেনকে অর্থ দেবে ইইউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

রাশিয়ার সম্পদ নয়, ভিন্ন উপায়ে ইউক্রেনকে অর্থ দেবে ইইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
যৌথ উদ্যোগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ইউক্রেনকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। শুরুতে রাশিয়ার ফ্রিজ হওয়া বা জব্দকৃত সম্পদ ব্যবহার করে ক্ষতিপূরণ ঋণের বিষয়ে ভাবা হলেও তারা সে পদক্ষেপ থেকে সরে এসেছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়নভুক্ত অধিকাংশ দেশ আর্থিক খাতগুলো থেকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫.৫ বিলিয়ন ডলার) যৌথ ঋণ নিয়ে ইউক্রেনকে দেবে। যা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আর্থিক ও সামরিক চাহিদা পূরণে ব্যবহার করা হবে। তবে এ ব্যবস্থায় অংশ নেবে না হাঙ্গেরি, চেক রিপাবলিক ও স্লোভাকিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ইউরোপের বিভিন্ন দেশে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ওপর নিষেধাজ্ঞা

আরোপ হয়। এই সম্পদের বড় অংশ আছে বেলজিয়ামের আর্থিক সংস্থা ইউরোক্লিয়ারে। ইউরোপের অধিকাংশ নেতা ফ্রিজ হওয়া এই সম্পদ শুরুতে ইউক্রেনকে (৯০ বিলিয়ন ইউরো) দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু এর বিরোধীতা করে বেলজিয়াম। কারণ হিসেবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার বলেন, এই অর্থ ছাড় দিলে তাঁর দেশের আর্থিক স্থিতিশীলতা ক্ষুন্ন হতে পারে। তিনি সমঝোতার জন্য আলোচনা করতে রাজি। কিন্তু আর্থিক স্থিতিশীলতার বিষয়ে নমনীয়তা দেখাবেন না। শুক্রবারের বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইউরোপের নেতাদের কাছে রাশিয়ার সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার নিশ্চয়তা দাবি করেন। তাঁর অনঢ় অবস্থানের কারণে পরে আর আলোচনা আগায়নি। এরপর যৌথ ঋণের পথ বেছে নেওয়া হয়। বৈঠক শেষে পর ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা

ভন ডার লিয়েন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেনকে সঙ্গে নিয়ে বলেন, মূল লক্ষ্য পূরণ হয়েছে। ইউক্রেনের অর্থায়ন নিশ্চিত করা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়