‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
কাব্যিক আবেগ আর মেলানকোলি সুরে সাজানো তুন গান ‘এই ব্যথা’ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির কথার রচয়িতা মাহি ফ্লোরা, সুর করেছেন এহসান রাহি, এবং সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর আয়োজনে এর ভিডিও নির্মাণের কাজ করেছেন শুভব্রত সরকার। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদারসহ গীতিকার ও সুরকার তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সঙ্গীতাঙ্গনের অনেকে। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পরে এমন আয়োজন করতে পারছি, তাই আনন্দিত। টিমের প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছে। আরো বিশেষ ব্যাপার হলো, আজ আমার বড় কন্যার জন্মদিন—এমন দিনে গানটির প্রকাশ আমাকে মুগ্ধতার অন্য জগতে

নিয়ে গেছে। ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধরনের, যা শ্রোতাদের জন্য ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করি।’ ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘‘বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’’ গানটির ভিডিও ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। পাশাপাশি এটি দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ