চন্দ্রনাথ ধামে প্রকাশ্যে গরু জবাই: সাম্প্রদায়িক উত্তেজনার নতুন মাত্রা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

চন্দ্রনাথ ধামে প্রকাশ্যে গরু জবাই: সাম্প্রদায়িক উত্তেজনার নতুন মাত্রা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ |
সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম—হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র তীর্থস্থান—এর পাদদেশে গত শনিবার গরু জবাই এবং রাজনৈতিক ভোজের আয়োজনকে কেন্দ্র করে প্রকাশ্য সাম্প্রদায়িক উসকানির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, এটি কোনো ধর্মীয় আয়োজন নয়, বরং পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আধিপত্যের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা। ঘটনাস্থলটি চন্দ্রনাথ ধামের ব্রিজ নং–২ সংলগ্ন এলাকা। স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা জামায়াত আমির মাওলানা তাওহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিকী, উপজেলা জামায়াত আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. আবু তাহেরসহ শত শত জামায়াত নেতা ও কর্মী। ব্যাপক জনসমাগম এবং রাজনৈতিক উপস্থিতির কারণে এটি নিছক ব্যক্তিগত বা ধর্মীয় আয়োজন হিসেবে দেখার সুযোগ

রাখে না। প্রতিবেদন অনুযায়ী, কয়েক শত হিন্দু ভোটারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও পবিত্র তীর্থস্থানের এত কাছে গরু জবাইয়ের দৃশ্য দেখে অনেকে মানসিকভাবে আহত ও অপমানিত বোধ করেছেন। বর্তমানে তারা প্রকাশ্যে প্রতিবাদ জানাতে নিরাপত্তাহীনতা অনুভব করছেন। চন্দ্রনাথ ধাম কেবল একটি উপাসনালয় নয়, এটি ধর্মীয় বিশ্বাস, ইতিহাস ও আবেগের কেন্দ্র। সচেতন মহল মনে করছেন, এমন সংবেদনশীল স্থানে এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি নয়, বরং স্পষ্ট সাম্প্রদায়িক উসকানির বার্তা বহন করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা ও মন্দির ভাঙচুরের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, চন্দ্রনাথ ধামের ঘটনা সেই ধারাবাহিকতার অংশ। রাষ্ট্রযন্ত্রের নীরবতা এবং জামায়াত-সমর্থিত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ

প্রশ্রয়ের ফলে উগ্রবাদী গোষ্ঠীগুলো এমন দুঃসাহস দেখাচ্ছে। প্রশ্ন এখন আরও তীব্র—পবিত্র তীর্থস্থানকে সাম্প্রদায়িক শক্তি প্রদর্শনের মঞ্চ বানানোর এই রাজনীতি কি অব্যাহত থাকবে, নাকি রাষ্ট্র অবশেষে নীরবতা ভেঙে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষায় কার্যকর ভূমিকা নেবে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী