ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আরো সাতটি দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সিরিয়াও আছে। এই সাত দেশের বাইরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফিলিস্তিন ভূখণ্ডের পাসপোর্টধারীদের ওপরও।
তালিকায় ফিলিস্তিন থাকলেও যুক্তরাষ্ট্র এখনো সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। আংশিক নিষেধাজ্ঞার আওতায় আছে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দুটি দেশ। এ নিয়ে মার্কিন বিধিনিষেধের আওতায় পড়লো প্রায় ৪০টি দেশ। হোয়াইট হাউস এক ঘোষণায় জানিয়েছে, যারা ‘আমেরিকানদের জন্য হুমকি হতে পারে’ এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।
ঘোষণায় আরো উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, সরকার বা প্রতিষ্ঠানের নীতির ক্ষতি করে এমন বিদেশিদের ঠেকাতে চান ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া ছাড়াও নতুন
করে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা দেশগুলোর মধ্যে আছে, বুরকিনা ফাসো, মালি, নাইজার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও লাওস। একাধিক নতুন পদক্ষেপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন আফ্রিকার আরো কয়েকটি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে আছে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। পাশাপাশি আছে আইভরি কোস্ট ও সেনেগাল। এই দুটি দেশ আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে খেলবে। ট্রাম্প প্রশাসন বিশ্বকাপের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, নিষিদ্ধ তালিকাভুক্ত দেশগুলোর সমর্থকদের জন্য তেমন কোনো আশ্বাস দেয়নি।