ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
সিডনিতে হামলাকারীর বিরুদ্ধে ৫৯ অভিযোগ, ১৫টি হত্যার
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন নাভিদ আকরামের বিরুদ্ধে ৫৯টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৫টি হত্যা সংক্রান্ত।
ঘটনার পর থেকে ২৪ বছর বয়সী নাভিদ কোমায় ছিলেন। মঙ্গলবার তাঁর জ্ঞান ফেরে। পুলিশ পাহারায় সিডনির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অভিযোগগুলোর মধ্যে আছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, হত্যা, হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা, বিস্ফোরক স্থাপন এবং গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার।
গত রোববার বন্ডাই সৈকতে বন্দুক হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারান। বন্দুকধারীদের একজন ও নাভিদের বাবা সাজিদ আকরামও নিহত হয়েছেন। ভারতীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাজিদ ভারতীয় নাগরিক ছিলেন। হায়দরাবাদে স্নাতক ডিগ্রি অর্জন শেষে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করে ১৯৯৮ সালের
নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সিডনিতে হামলার এক মাস আগে ফিলিপাইন সফর করেন সাজিদ ও নাভিদ। অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামরিক ধাঁচের প্রশিক্ষণ নিতে তারা ফিলিপাইনে গিয়েছিলেন। ওই সময় সাজিদ ভারতীয় এবং নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার বলেন, হামলাকারীরা ‘ইসলামিক স্টেটের আদর্শ’ দ্বারা প্ররোচিত হয়ে হামলা করে।