ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইতিহাস হত্যা, অঘোষিত বাতিল বিজয় দিবস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫

ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইতিহাস হত্যা, অঘোষিত বাতিল বিজয় দিবস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ |
৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ সৃষ্টির ইতিহাস কার্যত থমকে গেছে। স্বাধীনতার পক্ষের রাষ্ট্রীয় অবস্থান ভেঙে পড়েছে, আর সেই শূন্যতায় ক্ষমতার মসনদে বসেছে স্বাধীনতাবিরোধী ও ইতিহাস অস্বীকারকারী শক্তি। অভিযোগ উঠেছে—রাষ্ট্রীয় প্রশ্রয়েই চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। ক্ষমতাসীনদের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার বক্তব্যে মুক্তিযুদ্ধকে ‘ভারতের ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করা হচ্ছে। আবার কেউ কেউ আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের হিসাব মেলাতে দায় স্বীকারের নাটক মঞ্চস্থ করছে। সচেতন মহলের ভাষায়, এটি অনুশোচনার রাজনীতি নয়—এটি চরম সুবিধাবাদী প্রতারণা। এর সরাসরি প্রতিফলন দেখা গেছে মহান বিজয় দিবসে। চলতি বছরে বিজয় দিবসকে ঘিরে মাসজুড়ে যে প্রস্তুতি, কর্মসূচি ও রাষ্ট্রীয় আবহ থাকার কথা ছিল, বাস্তবে

তার কোনো অস্তিত্ব নেই। সরকারি-বেসরকারি পর্যায়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা কিংবা প্রচার কার্যক্রম ছিল প্রায় সম্পূর্ণ অনুপস্থিত—যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। সাধারণত নভেম্বরের শেষ দিক থেকেই শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু এ বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় পার হয়ে গেলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিজয়ের কোনো চিহ্ন চোখে পড়েনি। লাল-সবুজের উৎসব যেন রাষ্ট্রীয়ভাবে মুছে ফেলা হয়েছে। সচেতন মহলের মতে, এটি নিছক অব্যবস্থাপনা নয়—এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অবস্থান। তারা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা দুর্বল করা, ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা এবং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করাই এর মূল লক্ষ্য। বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় দিবসকে উপেক্ষা করা মানে সরাসরি বাংলাদেশের জন্মকেই

অস্বীকার করা। বিশ্লেষকদের মতে, ইতিহাসকে এভাবে নীরবে হত্যা করতে দিলে এর পরিণতি হবে ভয়াবহ। কারণ, যে রাষ্ট্র তার জন্মের ইতিহাস ভুলে যায়, সে রাষ্ট্র নিজের অস্তিত্বও টিকিয়ে রাখতে পারে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী