জরুরি অবতরণের সময় বিধ্বস্ত বিমান, নিহত ৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫

জরুরি অবতরণের সময় বিধ্বস্ত বিমান, নিহত ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ |
মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর সামা টিভির। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে একটি গুদামঘরে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়, তবে কয়েকজন যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। বিমানটি দ্রুত নিচে নেমে আসার মুহূর্ত দেখানো দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

ছড়িয়ে পড়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়