মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ |
আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। দীর্ঘ নয়মাস আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে সর্ব্বোচ্চ ত্যাগের পথ ধরে জাতি বিজয় অর্জন করে। দখলদার পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জাতীয় চারনেতাসহ মুজিব নগর সরকারের সকল সদস্য, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং ৩০ লাখ শহীদ ও অগণিত নির্যাতিত মা-বোনদের। বিজয়ের গৌরবের পাশাপাশি আজ দুঃখের সঙ্গে বলতে হয়, ’৭১ এর পরাজিত শক্তি আবার উদ্যত। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে প্রতারণার ফাঁদ পেতে পরিকল্পিত সন্ত্রাস

ছড়িয়ে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করলো। পাঁচই আগস্ট প্রথমেই আক্রমণ হল বঙ্গবন্ধুর উপর। বাঙালির মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশের বাড়িতে আগুন দেয়া হল; এখান থেকেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সারাদেশ জুড়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য গুঁড়িয়ে দেয়া হলো, লুট হলো স্বাধীনতা জাদুঘর, এমনকি বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভ পর্যন্ত রক্ষা পেলো না। গত প্রায় ১৭ মাস ধরে নৈরাজ্য চলছে দেশজুড়ে। এর প্রধান লক্ষ্যবস্তু মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা শারীরিক আক্রমণের শিকার হচ্ছেন, জাতির পিতার বিরুদ্ধে চলছে কুৎসা, মুক্তিযুদ্ধের গৌরবকে অবনমন করার জন্য হাজির করা হচ্ছে মনগড়া ন্যারেটিভ। মুক্তিযুদ্ধের প্রজন্মকে বলা হচ্ছে- ‘নিকৃষ্টতম প্রজন্ম’। দণ্ডিত যুদ্ধাপরাধীদের দেয়া হয়েছে মুক্তি। ১৬ই ডিসেম্বরের বিজয়ের চেয়ে বড় কোন

গৌরব, স্বাধীন বাংলাদেশের চেয়ে বড় কোন অর্জন এই জাতির নেই। তাই আজ যতো দুঃসময়ই হোক, দেশবাসীর প্রতি আহ্বান থাকবে আপনারা স্বাধীনভাবে বেঁচে থাকার মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে আঁকড়ে থাকুন। পরাজিত শক্তিকে আমরা আবার পরাজিত করবো। ১৯৭১ এর ১৬ই ডিসেম্বরের মতো আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের বিজয় আসবে। মুক্তিযুদ্ধের অর্জন এই বাংলাদেশ, কিছু প্রতারকের ষড়যন্ত্রের কাছে হারাতে দেব না আমরা। আমাদের- “হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূবাকাশে উঠবে আবার দিনমণি।” দেশবাসী সবাইকে আবারো বিজয় দিবসের শুভেচ্ছা, সকল মুক্তিযোদ্ধার প্রতি সশ্রদ্ধ সালাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাপল কোম্পানির নেতৃত্বে নতুন মুখ ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী জেল থেকে বেরিয়ে রিহ্যাবে গেলেন ব্রিটনি স্পিয়ার্স বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান