প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ |
হাঙ্গেরিতে একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার রাজধানী বুদাপেস্টে আয়োজিত এই সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা। শনিবার কুয়াশাচ্ছন্ন বুদাপেস্টের রাস্তায় ‘শিশুদের সুরক্ষা দাও’ লেখা ব্যানার হাতে নিয়ে বিক্ষোভকারীরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। কয়েক বছর আগের নির্যাতনের শিকার শিশুদের প্রতি সংহতি জানাতে অনেকে নরম খেলনা ও মশাল বহন করেন। ২০১০ সালে ক্ষমতায় ফেরার পর শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছিলেন অরবান। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ভয়াবহ শিশু নির্যাতনের ঘটনা সামনে আসায় সেই প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কেলেঙ্কারিতে অরবান

নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বিক্ষোভের নেতৃত্ব দেন বিরোধী দল টিসজা’র প্রধান পিটার মাগিয়ার। গত সেপ্টেম্বরে বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগারে নির্যাতনের নতুন অভিযোগ প্রকাশের পর এই আন্দোলন আরও জোরালো হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, সজোলো স্ট্রিট কিশোর সংশোধনাগারের পরিচালক এক কিশোরের মাথায় লাথি মারছেন—এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ঘটনার পর চলতি সপ্তাহের শুরুতে সংশ্লিষ্ট সংশোধনাগারের চার কর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার ঘোষণা দিয়েছে, শিশুদের জন্য পরিচালিত সব ধরনের প্রতিষ্ঠান এখন থেকে সরাসরি পুলিশের তত্ত্বাবধানে থাকবে। গত শুক্রবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ২০২১ সালের একটি প্রতিবেদন, যেখানে বলা হয়,

রাষ্ট্র পরিচালিত সেবাকেন্দ্রগুলোতে থাকা শিশুদের পঞ্চমাংশেরও বেশি কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছিল। বিক্ষোভে অংশ নেওয়া ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক জুজসা সালাই এএফপিকে বলেন, ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের সঙ্গে যা ঘটছে, তা মেনে নেওয়া যায় না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়