ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নারকীয় সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ৬ জন বীর শান্তিরক্ষী সেনাসদস্যের নিহতের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারীরা শহিদের মর্যাদা প্রাপ্ত।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী শান্তির দূত হয়ে দৃঢ়তার সঙ্গে বিরামহীন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তি ও মানবতার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে।
শান্তি, মানবতা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় জীবন উৎসর্গকারী এই বীর সন্তানরা বাংলাদেশের অহংকার। তাঁদের আত্মত্যাগ বিশ্ব দরবারে
বাংলাদেশের শান্তিপ্রিয় ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করবে। বাংলাদেশ আওয়ামী লীগ শহিদ শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। পাশাপাশি এ ঘটনায় আহত শান্তিরক্ষী সেনাসদস্যদের সুচিকিৎসা প্রাপ্তি এবং দ্রুত সুস্থতা কামনা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।