‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫

‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ |
দেশের বর্তমান পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং সমন্বয়কদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক অটোরিকশা চালক। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিগত সরকারের তুলনায় বর্তমান সময়ে দুর্নীতি ও চাঁদাবাজি কমেনি বরং আরও বেড়েছে। তার মতে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন না হলেও সমন্বয়করা ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়েছেন। ভাইরাল হওয়া ওই বক্তব্যে রিকশাচালক অভিযোগ করে বলেন, ‘‘ওনারা নাকি ২ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আওয়ামী লীগ সরকার দুর্নীতি করলেও তারা এলাকার কিছু কাজ করেছে, রাস্তাঘাটের উন্নয়ন করেছে। কিন্তু এরা (বর্তমান দায়িত্বপ্রাপ্তরা) তো কোনো কাজই করেনি। ১৪-১৫ মাসের ব্যবধানে এরা এত টাকা দুর্নীতি করল কীভাবে?’’ সমন্বয়কদের জীবনযাপনের হঠাৎ পরিবর্তন নিয়ে প্রশ্ন

তুলে তিনি বলেন, ‘‘যারা মেস থেকে পড়াশোনা করেছে, তাদের অনেকেরই কোনো কর্মসংস্থান নেই। অথচ নেতারা এখন দামি দামি গাড়ি ব্যবহার করছেন। এত অল্প সময়ে তারা কীভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন? তাদের আয়ের উৎস কী?’’ আন্দোলনে আহত ও নিহতদের প্রতি অবহেলার অভিযোগ এনে তিনি আরও বলেন, ‘‘যারা এই আন্দোলনে জীবন দিল, রক্ত দিল এবং যারা এখনো পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছে—তাদের কোনো খোঁজখবর কেউ নিচ্ছে না। বিনিময়ে তারা (নেতারা) ক্ষমতা পেয়ে লাখ লাখ কোটি টাকা কামাচ্ছে। এতে তাদেরই লাভ হয়েছে, সাধারণ জনগণের কোনো উপকার হয়নি।’’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা ও

প্রাপ্তির ব্যবধান নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, তা অনেকের মনেই দাগ কেটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা