‘ওই নূতনের কেতন ওড়ে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ December, ২০২৫

আরও খবর

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

‘ওই নূতনের কেতন ওড়ে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ December, ২০২৫ |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকেই নিজ নির্বাচনি এলাকায় ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রতিদিন কোনো না কোনো মসজিদে ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের মাঝে ভোটের প্রচারণা চালান তরুণ এই এমপি প্রার্থী। এসব প্রচারণার কাজে প্রতিদিনই অর্জন করছেন বিভিন্ন রকমের অভিজ্ঞতা। আর সেগুলো ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে, ওসমান হাদির এই অভিনব নির্বাচনী প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ব্যাপক সাড়া ফেলেছে, তেমনি প্রশংসা কুড়িয়ে নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষক, সমালোচক থেকে শুরু করে আলেম-ওলামাদের কাছ থেকে। তরুণ এই প্রার্থীর নির্বাচনি প্রচারণার কৌশলকে ‘ইউনিক ও অসাধারণ’ হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে। অনেকে তার প্রচারণা নিয়ে সামাজিক যোগাযোগ

মাধ্যমে দিচ্ছেন বিভিন্ন পোস্ট। প্রত্যাশা করছেন সংসদে দেখার। তেমনই একজন- টঙ্গীর আন-নুর জামে মসজিদের খতিব শায়খ আলী হাসান তৈয়ব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওসমান হাদিকে নিয়ে দেওয়া এক পোস্টে তিনি লেখেন- ‘ইউনিক। অসাধারণ। এটাই নতুন বাংলাদেশ। ফজর নামাজের মুসল্লিদের মাঝে নির্বাচনী প্রচারণা। আজ (১১ ডিসেম্বর) ঢাকার পরীরবাগে হাদির এই অভিনব কর্মসূচি সবাইকে মুগ্ধ করেছে।’ এ সময় ওসমান হাদি ও হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতৃত্বকে জাতীয় সংসদে দেখার প্রত্যাশা রেখে তিনি বলেন, ‘হাদি ছেলেটাই আলাদা ধাতে গড়া। আমি চাই— যে বা যারাই ক্ষমতায় যাক, হাদি ও হাসনাতের মতো কয়েকজন গণমানুষের সত্যিকার তরুণ কণ্ঠস্বর সংসদে পৌঁছাক। জাতি ও উম্মাহর স্বার্থে তাদের প্রতিনিধিত্ব নাস্তিক

ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে এক বিশাল প্রভাব রাখবে, বিইযনিল্লাহ।’ হাদি ও হাসনাতকে নিয়ে দেওয়া শায়খ আলী হাসান তৈয়বের এই পোস্ট রীতিমত ভাইরাল হয়ে যায়। বিভিন্নজনে বিভিন্ন কমেন্টে ভরিয়ে দেন তার কমেন্ট বক্স। শায়খের সঙ্গে একমত পোষণ করে আবু হুজাইফা জুনায়েদ নামের একজন লেখেন, সত্যিই, হাদি একজন অমায়িক মানুষ, অন্তরের অন্তঃস্থল থেকে দয়া করি, আল্লাহ যেন তাকে দেশের সেবক হিসেবে কবুল করেন। এদের মতো ব্যক্তিই সংসদ সদস্য হওয়ার যোগ্য। আবু তাহের মিনহাজ নামের একজন লেখেন, নিয়মিতই বাদ ফজর ক্যাম্পেইন করছেন হাদি। তার প্রচারণাও ইউনিক। মামদানি স্টাইলে। হাদির কণ্ঠ সংসদ পর্যন্ত পৌঁছে যাক -সেই কামনা করি। এ সময় মাহবুব সহিদুর রহমান নামের আরেকজন লেখেন, ওসমান হাদি

আর হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হলে- তাদের চেয়ে দেশ আর জনগণেরই লাভ হবে অনেক অনেক বেশি। তিনি বলেন, ওরা জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ। ওরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ। এদিকে নোমানি নামে গাজীপুরের এক বাসিন্দা লিখেছেন, আমাদের এদিকেও জামায়াতের কর্মীদের দেখি- বাদ ফজর নির্বাচনি প্রচারণা ও পোস্টার বিলি করতে। তিনি বলেন, যারা নিয়মিত ফজর পড়ে ভোট চাইবে, তাদেরকেই ভোট দেবো- এই হোক আমাদের প্রতিজ্ঞা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের