স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫

স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ |
অ্যামেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ ও নাগরিকত্বের সম্ভাবনা সংবলিত গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যেটি পেতে গুণতে হবে ১০ লাখ ডলার। সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। প্রেসিডেন্ট তার পোস্টে লিখেন, ‘যোগ্য ও যাচাইকারী ব্যক্তিদের জন্য কার্ডটি সরাসরি অ্যামেরিকায় নাগরিকত্বের সুযোগ বয়ে আনবে। ভীষণ আনন্দদায়ক! আমাদের গ্রেট অ্যামেরিকান কোম্পানিগুলো তাদের অমূল্য প্রতিভা ধরে রাখতে পারবে।’ চলতি বছরের শুরুতে প্রথম গোল্ড কার্ড ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় ভিসার দাম ১ লাখ ডলার নির্ধারণ করা হয়। পাশাপাশি বলা হয়, নির্ধারিত মূল্য প্রদান নিশ্চিত করবে ভিসা নেওয়া ব্যক্তি অ্যামেরিকাকে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারবেন। আর বিজনেস কোম্পানি

কোনো কর্মী পাঠালে ভিসা কিনতে হবে ২০ লাখ ডলার মূল্যে। ভিসার ঘোষণাটি তখন এমন সময় আসে যখন ট্রাম্পের নির্দেশে অভিবাসী দমনে নানা কার্যক্রম চলছিল। এমন সময় ট্রাম্পের গোল্ড কার্ড ভিসার ঘোষণা গত ফেব্রুয়ারি মাস থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। চড়া মূল্যের কারণে এটিকে একতরফা ধনীদের ভিসা বলে মনে করেন অনেকে। ট্রাম্প এ মন্তব্যের জবাবে বলেছিলেন, ‘যারা ৫০ লাখ ডলার খরচ করতে পারেন তারা অ্যামেরিকায় কর্মসংস্থানও তৈরি করতে পারবেন। আর গোল্ড কার্ড ভিসা উচ্চস্তরের পেশাজীবীদের জন্য।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে