‘বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে’: ব্রেন স্টেম চূর্ণ, মৃত্যুর প্রহর গুনছেন শরীফ ওসমান হাদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫

‘বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে’: ব্রেন স্টেম চূর্ণ, মৃত্যুর প্রহর গুনছেন শরীফ ওসমান হাদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ |
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির জীবন প্রদীপ নিভে আসার শঙ্কাই এখন প্রবল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার সিটি স্ক্যান রিপোর্ট বিশ্লেষণ করে চিকিৎসকরা যে তথ্য দিয়েছেন, তা অত্যন্ত ভয়াবহ। তারা স্পষ্টই জানিয়েছেন, হাদির বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। হাসপাতালে ভর্তির পর শরীফ ওসমান হাদির মাথার ‘থ্রি-ডি সিটি স্ক্যান’ (3D CT Scan) সম্পন্ন হয়। স্ক্যান রিপোর্টে দেখা যায়, গুলি করার কারণে তার মাথার পেছনের (Occipital) এবং কানের পেছনের (Mastoid) হাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে মস্তিষ্কের ভেতরে ঢুকে গেছে (Depressed Fracture)। চিকিৎসকরা জানান, আঘাতটি সরাসরি হাদির ‘ব্রেন

স্টেম’ (Brain Stem)-এ লেগেছে। চিকিৎসাবিজ্ঞানে এই ব্রেন স্টেমকে বলা হয় মানবদেহের ‘মেইন সুইচ’। এটিই মানুষের শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সিটি স্ক্যানে দেখা গেছে, হাড় ভেঙে ব্রেন স্টেম মারাত্মকভাবে জখম হয়েছে। চিকিৎসক দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ব্রেন স্টেম ইনজুরি মানেই হলো শরীরের অটোমেটিক সিস্টেম বন্ধ হয়ে যাওয়া। এই ধরনের ইনজুরিতে রোগী সাধারণত ঘটনাস্থলেই মারা যান অথবা লাইফ সাপোর্টে কিছুক্ষণ টিকে থাকেন। হাদির ক্ষেত্রে ইনজুরি এতটাই গভীর যে, তার সারভাইভ করার বা ফিরে আসার চান্স ‘ভেরি মিনিমাল’ (Very Minimal)।" চিকিৎসকদের এমন নেতিবাচক পূর্বাভাসের খবরে হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার শরীরে জরুরি ভিত্তিতে ‘বি

নেগেটিভ’ (😎 রক্তের প্রয়োজন হচ্ছে। হাসপাতালের করিডোরে তার স্বজন ও অনুসারীদের আহাজারি থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা জোরদারে ঢামেক এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বিজ্ঞানের দৃষ্টিতে হাদির ফিরে আসার পথ প্রায় বন্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা