ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সাথে বাংলাদেশি প্রতিনিধি দলের বৈঠক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫

ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সাথে বাংলাদেশি প্রতিনিধি দলের বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ |
ইউরোপীয় পার্লামেন্টের হিউম্যান রাইটস সাব-কমিটি ও সাউথ এশিয়ান সাব-কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন ইউরোপে অবস্থানরত বাংলাদেশি সিভিল সোসাইটির একটি প্রতিনিধি দল। গতকাল ও আজ (দুই দিনব্যাপী) অনুষ্ঠিত এই পূর্বনির্ধারিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিনিধি দলটি বাংলাদেশের সার্বিক পরিস্থিতির চিত্র ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। আলোচনায় মূল এজেন্ডা হিসেবে উঠে আসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথিত বিচারবহির্ভূত ফাঁসির আদেশের প্রসঙ্গ। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা এবং বর্তমান সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। প্রতিনিধি দল বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত

করে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ইউরোপীয় নেতাদের সামনে উপস্থাপন করেন। উক্ত বৈঠকগুলোতে ইউরোপীয় পার্লামেন্টের একাধিক প্রভাবশালী সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন লুক্সেমবার্গের ইসাবেলা লিমা, পর্তুগালের জয়ে অলিভিয়ের, ইতালির দানিল দেলা ভাল্লে এবং জার্মানির অজলেম দেমিরেল। তারা প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেন। বাংলাদেশের সিভিল সোসাইটির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের আ ফ ম গোলাম জিলানী, মাক্সিম ভান্দারখেরকভ ও জাকুভ জিয়েন্তালা। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ (সুইজারল্যান্ড চ্যাপ্টার)-এর নির্বাহী সভাপতি কে. রহমান মামুন এবং গ্লোবাল ডায়াসপোরা কমিউনিটি (বাংলাদেশ)-এর সভাপতি হোসেন মুহম্মদ ইমাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল আরেকটি মার্কিন রণতরি হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে, চাল উৎপাদনে ৭০ লাখ টন ঘাটতির সম্ভাবনা ঝিনাইদহ সীমান্তে আফগান নাগরিকের লাশ উদ্ধার: “বাংলাদেশে এলেন কীভাবে?”; রহস্যময় ঘটনা সীমান্ত এলাকায় শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী শাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল এক টাকার সম্পদ থাকলেও দিতে হবে কর অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির উপর টমেটো সস ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার!