ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক
বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস
মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা
যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা
বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো
বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন
২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ
আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের পর তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর অবদানের প্রশংসা করেন।
বুলবুল বলেন, “ক্রিকেট–সংক্রান্ত প্রতিটি বিষয়ে যে আন্তরিকতা, স্পষ্টতা এবং উদ্যম নিয়ে আসিফ মাহমুদ কাজ করেছেন, বিসিবি তার প্রতি কৃতজ্ঞ। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন কিংবা বোর্ডকে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে নিতে যে সহযোগিতা তিনি দিয়েছেন, তা অত্যন্ত মূল্যবান।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আসিফ নজরুল। তার নিয়োগকে স্বাগত জানিয়েছে বিসিবি। সভাপতি বুলবুল আশা প্রকাশ করেছেন, নতুন উপদেষ্টা দেশের সামগ্রিক ক্রীড়া খাতে ইতিবাচক পরিবর্তন
আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বুলবুল বলেন, ‘ক্রীড়ার প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহ ও জনসম্পৃক্ত কাজের অভিজ্ঞতা আমাদের আশাবাদী করে। তিনি দেশের ক্রীড়া অঙ্গনে আরও দৃঢ়তা ও দিকনির্দেশনা যোগ করবেন বলে আমরা বিশ্বাস করি।’ আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি নতুন দায়িত্ব পেলেন আসিফ নজরুল ঘোষণায় বিসিবি সভাপতি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট এখন সুস্পষ্ট পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। নতুন উপদেষ্টার সহযোগিতা ক্রিকেটের প্রতিটি স্তরে মানোন্নয়নে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।