ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে সারজিসের স্ট্যাটাস
লটারির মত উদ্ভট সিস্টেমে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘লটারির মত উদ্ভট সিস্টেমে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত। মেধা এবং প্রতিযোগিতার কদর না থাকলে অঙ্কুরে শিশুরা পড়াশুনা বিমুখ হয়ে উঠবে।’
তিনি আরও লেখেন, ‘দিনশেষে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং কারিকুলাম থেকে শুরু করে চাকরিতে নিয়োগ পর্যন্ত মেধাভিত্তিক প্রতিযোগিতাই বাস্তবতা। তাহলে শিক্ষাজীবনের শুরুতে এই বাস্তবতা বিমুখ প্রক্রিয়া অনুসরণ করা হয় কেন?’





