ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক
২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো
বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার
রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল?
হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান
ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে
ম্যানহাটনে ছুরিকাঘাতে সাবওয়ে স্টেশনের যাত্রী গুরুতর আহত
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে সাবওয়ে স্টেশনে সহযাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়,বুধবার সকাল ১০টার দিকে শহরের ইউনিয়ন স্কয়ার সাবওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলাকারী ও ভুক্তভোগী ব্যক্তি যাত্রা পথে ট্রেনের মধ্যেই তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে স্টেশনে নেমে সন্দেহভাজন সঙ্গে থাকা একটি ছুরি বের করেন। পরে ভুক্তভোগীর পিঠে ২বার ছুরিকাঘাত করেন।
এ ঘটনায় গুরুতর আহত ৪৫ বছর বয়সী ওই ভুক্তভোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এমন সময় ব্রুকলিনের একটি এল ট্রেনে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সন্দেহভাজন।
পুলিশ স্টেশন থেকে হামলায় ব্যবহার করা একটি ছুরি উদ্ধার করেছে। ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছে এনওয়াইপিডি।



