ড. ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচি ঘোষণা, শনিবার দেশজুড়ে ‘লকডাউন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

ড. ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচি ঘোষণা, শনিবার দেশজুড়ে ‘লকডাউন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ, দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আগামী নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) সারা দেশে সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ পালনের ডাক দিয়েছে দলটি। দলটির একটি প্রচারপত্র থেকে এই কর্মসূচির বিষয়ে জানা যায়। কর্মসূচির সময়সূচি: আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে: ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার: সারা দেশে মশাল মিছিল। ১২ ডিসেম্বর, শুক্রবার: বাদ জুম্মা বিক্ষোভ মিছিল। ১৩ ডিসেম্বর, শনিবার: ঢাকা সহ সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন। দাবিসমূহ: প্রচারপত্রে উল্লিখিত দাবিগুলোর মধ্যে প্রধান বিষয়গুলো হলো: ১. জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো। ২. বর্তমান সরকারকে ‘অবৈধ,

দখলদার, খুনি ও ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে ড. ইউনূসের পদত্যাগ দাবি। ৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়েরকৃত ‘মিথ্যা ও গায়েবী’ মামলা প্রত্যাহার। ৪. সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি এবং আইসিটি কোর্ট (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) বাতিলের দাবি। ৫. আওয়ামী লীগের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ প্রত্যাহার এবং সকল প্রতিবন্ধকতা দূর করে নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করা। দলের পক্ষ থেকে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী দেশের সকল শান্তিকামী ও দেশপ্রেমিক নাগরিকদের এই কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। প্রচারপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিসহ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী? বাস ভাড়া বাড়াল সরকার মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প ঢাকাসহ ২৩ জেলায় বাড়বে তাপপ্রবাহ লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে সেচ সংকটে বিপর্যয়: “কৃষি কার্ড” নিয়ে পাম্পে পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছেন না কৃষক, বোরো ধানে চিটা পড়ার আশঙ্কা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চালের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে বাড়ছে আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা যাই, ব্যারিস্টার সারা হোসেনকে আরেকটি লাইক দিয়ে আসি…