তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান। জেএসডির​ সাধারণ সম্পাদক বলেন, এই ন্যাক্কারজনক হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে সন্ত্রাসের আশ্রয় নেয়, তারা নব্য ফ্যাসিবাদী। বাংলাদেশের জনগণই সেটি প্রতিহত করবে। এর আগে গত ৮ ডিসেম্বর রামগতিতে একইভাবে হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় আজ (বুধবার) আবারও এমন হামলা করার সাহস পেয়েছে তারা। তিনি

শঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন যদি এখনই এসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন নির্বাচনে সেটি আরও প্রকট আকার ধারণ করবে। জেএসডির সহ-দপ্তর সম্পাদক ফারহান হাবীব প্রেরিত​বিবৃতিতে আরও জানানো হয়, কমলনগরের হাজির হাট থেকে নির্বাচনী সমাবেশ শেষ করে রামগতির হারুন বাজার এলাকায় গত ৮ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে ফেরার পথে আজাদনগর এলাকায় তানিয়া রবের গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান, রামগতি উপজেলা ছাত্রলীগ (জেএসডি)-এর সভাপতি আসিফুল ইসলাম রিয়াজসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!