গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫

গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ |
গ্রিস উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৮ অভিবাসী নিহত হয়েছেন। রোববার (০৭ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির কাছে একটি অভিবাসী নৌকা ডুবে গেছে। শনিবার দেশটির কোস্টগার্ড জানায়, সমুদ্রপথে যাত্রার সময় নৌকাটি দ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণে উল্টে যায়। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, নৌকাটি প্রথম দেখতে পায় একটি তুর্কি কার্গো জাহাজ। এরপর তারা তাৎক্ষণিকভাবে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জীবিত দুজনকে উদ্ধার করেন। তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে বলে কোস্টগার্ড জানিয়েছে। ২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপে

যাওয়ার পথে গ্রিস ছিল অভিবাসী সংকটের সামনে থাকা প্রধান দেশ। তখন এক মিলিয়নেরও বেশি মানুষ গ্রিস হয়ে ইউরোপে পৌঁছেছিল। এরপর কিছুটা কমে এলেও গত এক বছরে আবারও লিবিয়া থেকে ছোট নৌকায় অভিবাসীদের আসার ঘটনা বেড়েছে। বিশেষত ক্রিট, গাভদোস ও ক্রিসি— আফ্রিকার উপকূলের কাছাকাছি থাকা এই দ্বীপগুলোর উদ্দেশে নৌকা যাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়