ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) ও তার স্ত্রী সুবনা রায়কে (৬৫)। মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটে শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কুশা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধার করে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেনও। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যোগেশ চন্দ্র রায় ছিলেন রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতেই

বসবাস করতেন তিনি। তাদের দুই ছেলে-সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে এএসআই পদে কর্মরত এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশ সদস্য। রবিবার (৭ ডিসেম্বর) সকালে প্রতিদিনের মতো বাড়িতে কাজ করতে আসেন তাদের দীর্ঘদিনের কাজের লোক দিপক রায়। গেটের সামনে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তার। পরে গ্রামের কয়েকজনকে নিয়ে মই দিয়ে বাড়ির ভেতর ঢুকে দেখেন-দু’জনেরই গলাকাটা নিথর দেহ মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে বাড়িটি ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে ধারণা করে-রাতে কোনো একসময় দুষ্কৃতকারীরা ঘরে প্রবেশ করে দম্পতিকে হত্যা করে পালিয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে—তা এখনো স্পষ্ট নয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের

মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে। একই সঙ্গে পারিবারিক, ব্যক্তিগত ও জমিসংক্রান্ত কোনো বিরোধ আছে কি না-তা যাচাই করা হচ্ছে। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, শান্ত স্বভাবের এই দম্পতির কোনো শত্রু ছিল না। তাই এমন নৃশংস হত্যাকাণ্ডে সবাই হতবাক। পুলিশ আশ্বস্ত করেছে-দ্রুতই এ ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী