বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ December, ২০২৫

বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ December, ২০২৫ |
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যু সংবাদকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। বিশেষ করে একটি নির্দিষ্ট বাক্য নেটদুনিয়ায় ঝড়ের সৃষ্টি করেছে— “সরকারের মেটিকুলাস ডিজাইন! ১৬ই ডিসেম্বরকে শোক দিবস বানাতেই নাকি মৃত্যুর অফিসিয়াল ঘোষণা আটকে রাখা হয়েছে।” এই দাবিটি নিছক গুজব নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক কৌশল রয়েছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ‘মেটিকুলাস ডিজাইন’ বা সূক্ষ্ম পরিকল্পনার অর্থ কী? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে, বেগম জিয়া গত ৭দিন আগেই (২৮ নভেম্বর) ইন্তেকাল করেছেন। কিন্তু এই খবরটি গোপন রাখা হয়েছে একটি বিশেষ দিনের অপেক্ষায়—১৬ই ডিসেম্বর। বিশ্লেষকদের একাংশের

মতে, যদি এই দাবি সত্য হয়, তবে ‘মেটিকুলাস ডিজাইন’ বলতে মূলত জাতীয় আবেগের জায়গাটি পরিবর্তনের কৌশলকে বোঝানো হচ্ছে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস, যা আনন্দের ও গৌরবের দিন। এই দিনে যদি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রীর মৃত্যুর ‘অফিসিয়াল ঘোষণা’ আসে, তবে পুরো জাতির মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন আসবে। বিজয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হতে পারে। বিজয় দিবস নাকি শোক দিবস? নেটিজেনদের দাবি, সরকার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ চাইছে ১৬ই ডিসেম্বরের জাতীয় উৎসবের আবহকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে। বিজয় দিবসে মৃত্যুর ঘোষণা দিলে সেটি ইতিহাসের পাতায় অন্যভাবে নথিবদ্ধ হবে। পোস্টদাতার অভিযোগ অনুযায়ী, এটি একটি পরিকল্পিত ছক, যাতে বিজয় দিবসের উদযাপনকে ‘শোক দিবস’ হিসেবে

পালনের মাধ্যমে ম্লান করে দেওয়া যায়। আবেগের রাজনীতি ও ডা. জাহিদের কান্না এই বিশ্লেষণের পালে হাওয়া দিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাম্প্রতিক একটি আবেগঘন ভিডিও। নেটিজেনদের দাবি, চিকিৎসকের সেই ‘বুক ফাটা কান্না’ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি মৃত্যুরই ইঙ্গিত। লাশ নিয়ে রাজনীতি বা ‘ডেডবডি পলিটিক্স’-এর যে অভিযোগ পোস্টে আনা হয়েছে, তা জনমনে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। যদিও এই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতৃত্ব বা এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বেগম জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। বরং দলের পক্ষ থেকে বারবার গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে যে ‘ষড়যন্ত তত্ত্ব’ বা বিশ্লেষণের জন্ম হয়েছে,

তা সাধারণ মানুষের মনে গভীর প্রশ্নের উদ্রেক করেছে। এখন সবার দৃষ্টি আগামী ১৬ই ডিসেম্বরের দিকে— সত্যিই কি কোনো ‘অফিসিয়াল ঘোষণা’ আসছে, নাকি এটি শুধুই আবেগের বশবর্তী হয়ে ছড়ানো কোনো রাজনৈতিক গুজব?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের