‘শীতের রাতে বৃদ্ধ বাবা-মা ও নারীদের বিরক্ত না করলেও পারতেন’: জাকির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫

‘শীতের রাতে বৃদ্ধ বাবা-মা ও নারীদের বিরক্ত না করলেও পারতেন’: জাকির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ |
ভোর রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশের অভিযান। ভুল তথ্যের ভিত্তিতে পুরুষ পুলিশ দিয়ে নারীদের রুমে তল্লাশির অভিযোগ। শীতের রাতে পরিবারের বয়োজ্যেষ্ঠ ও নারীদের হয়রানি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ। নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে বাড়িতে পুলিশের অভিযান এবং পরিবারের সদস্যদের হয়রানি করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বুধবার ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। জাকির হোসাইন জানান, ঘড়িতে তখন রাত ৩টা ৩০ মিনিট। পুলিশের কাছে ভুল তথ্য ছিল যে তিনি বাড়িতেই অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে হানা দেয় এবং প্রতিটি রুমে তল্লাশি

চালায়। স্ট্যাটাসে তিনি লিখেন, "তাই তারা আমাকে খুঁজতে আমার বাড়ীতে গিয়ে রুমে রুমে খুঁজলেন। এই শীতের রাতে আমার বৃদ্ধ বাবা-মা ও মহিলাদের বিরক্ত না করলেও পারতেন!" তিনি আরও উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় নিয়মিতই তার বাড়িতে যাচ্ছে। তবে সেসব অভিযান সাধারণত দিনের বেলা বা সন্ধ্যায় হতো। কিন্তু শেষ রাতে এভাবে বাড়িতে আসাকে তিনি 'হাস্যকর' বলে মন্তব্য করেন। অভিযানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই ছাত্রনেতা অভিযোগ করেন, গভীর রাতে পুরুষ পুলিশ সদস্যরা নারীদের রুমে প্রবেশ করে তল্লাশি চালিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, "আপনারা বাড়িতে এভাবে পুরুষ পুলিশ দিয়ে গভীর রাতে রুমে রুমে তল্লাশি না করে সঠিক তথ্য নেন।

এই শেষ রাতে মহিলাদের রুমে তল্লাশির জন্য অন্তত মহিলা পুলিশ নিয়ে যেতে পারতেন!" মানবিকতার প্রশ্ন তুলে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের নিশ্চয়ই নিজের বাড়িতে বাবা-মা, মহিলা আছেন। তাদের এমনভাবে গভীর রাতে বিরক্ত করলে আপনাদের কেমন অনুভূতি হতো!" স্ট্যাটাসের শেষে তিনি একটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আগুনের দিন শেষ হবে একদিন।" তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনুসারীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর